মুখ্যমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে, দাবি ঊষারানিদের

0
127
CM K VUL BOJHANO HOYECHE DABI USHARANI DER
CM K VUL BOJHANO HOYECHE DABI USHARANI DER

হুঁশিয়ারির পরেই মুখ্যমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে বলে মন্তব্য করেছেন মিনাখাঁর বিধায়কের স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল।

বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে সভায় না যাওয়ায় শনিবার তৃণমূল নেত্রীর রোষের মুখে পড়েন মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডল এবং তাঁর স্বামী। বিজেপি যোগের অভিযোগ তুলে তাঁদের দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারিও দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন যতক্ষণ পর্যন্ত পায়ে ধরে ক্ষমা না চাইবে ততক্ষণ ক্ষমা নয়। ২০১১ থেকে পরপর তিনবারের বিধায়ককে শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভর্ত্সনা করতেই ঊষারানির স্বামী বলেছেন মুখ্যমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে। জেলা নেতৃত্ব থেকে প্রার্থী হাজি নুরুল ইসলামকে কাঠগড়ায় তুলেছেন ঊষারানির স্বামী মৃত্যুঞ্জয়।