বিলেত সফর শেষে শনিবার সন্ধ্যায় কলকাতায় নামবেন মুখ্যমন্ত্রী

0
158
ছবি সৌজন্যে :ফেসবুক
লন্ডন থেকে দুবাই হয়ে  শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কলকাতায়  নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গত রবিবার লন্ডনে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর সোমবার ভারতীয়  হাই কমিশন এবং মঙ্গলবার বাণিজ্য সম্মেলন ওই দুই কর্মসূচিতেই কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা পুনরায়  চালু করার আর্জি জানিয়েছিলেন। বুধবার সেই অর্থে মুখ্যমন্ত্রীর কোনও সরকারি কর্মসূচি ছিল না। তবে ওই দিন রাজ্য সরকারের পদস্থ কর্তারা বৈঠক করেন ব্রিটিশ বণিক মহলের সঙ্গে। বৃহস্পতিবার অক্সফোর্ডের কেলগ কলেজে বক্তৃতা দেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
শুক্রবার কলকাতা রওনা হওয়ার আগেও লন্ডনের রাস্তা হাঁটতে হাঁটতে মুখ্যমন্ত্রী বলেছিলেন, তাঁর দুটো লক্ষ্য, এক কলকাতায় অক্সফোর্ডের একটা ক্যাম্পাস এবং দুই সপ্তাহে দুদিন কলকাতা-লন্ডন ব্রিটিশ এয়ারওয়েজের সরাসরি উড়ান চালু করা। ঠাসা কর্মসূচি শেষ করে এবার কলকাতার পথে মুখ্যমন্ত্রী।