গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International নির্বাচনের বিরুদ্ধে সুকৌশলে আবহাওয়া তৈরি হচ্ছে : রহমান

    নির্বাচনের বিরুদ্ধে সুকৌশলে আবহাওয়া তৈরি হচ্ছে : রহমান

    0
    102
    ছবি সৌজন্যে : এক্স
    নির্বাচনের অনুষ্ঠানের দাবি বিরুদ্ধে সুকৌশলে আবহাওয়া তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
    ঢাকা থেকে আমাদের প্রতিনিধি জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, শুক্রবার সকালে বাংলাদেশ-এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের ৫৪ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাল ১৯৭১ এবং ২০২৪ । বাংলাদেশ নামক এই জাতি রাষ্ট্রের স্বাধীনতা প্রিয় হাজারো লাখো শহীদের রক্তে লেখা স্মারকে ’৭১ আর ’২৪-এর রাজনৈতিক বার্তাটি হলো… দিল্লির তাবেদার হওয়ার জন্য বাংলাদেশ ১৯৭১ সালে পিন্ডি ত্যাগ করে নাই। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী জনতাও এই বার্তাটি দিয়েছিলো। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, গণতন্ত্রকামী জনগনের স্বাধীনতার বার্তাটি উপেক্ষা করে পতিত পলাতক স্বৈরাচার দীর্ঘ দেড় দশক স্বাধীন বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল।
    জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য-মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই কিন্তু আনন্দ দেয়। অপরপক্ষে এটি গণতন্ত্রকামী জনগনের জন্য কিন্তু অপমানজনক।