উঠল আদর্শ আচরণবিধি

0
34
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
আনুষ্ঠানিক ভাবে প্রত্যাহার করা হয়েছে ভোটের আদর্শ আচরণবিধি। বৃহস্পতিবার সকালে জাতীয় নির্বাচন কমিশন লিখিত ভাবে জানিয়েছে, পশ্চিমবঙ্গ, কেরলম, তামিলনাড়ু, অসম এবং পুদুচেরী থেকে এমসিসি প্রত্যাহার করা হয়েছে।
যেখানে উপনির্বাচন ছিল, সেই সব রাজ্যেও তা প্রত্যাহার করা হয়েছে। শুধুমাত্র এই রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন থাকায় সেখানে এমসিসি কার্যকর থাকবে। অর্থাৎ, এ বার প্রশাসনিক নিয়ন্ত্রণ কমিশনের হাতে থাকছে না। বস্তুত পশ্চিমবঙ্গ, কেরলম, তামিলনাড়ু, অসম এবং পুদুচেরীতে ভোট ঘোষণার পরই মার্চ র মধ্যিখানে থেকে আদর্শ আচরণ বিধি কার্যকর ছিল। তবে, এবার ভোট এবং ফলাফল ঘোষণা হতেই এমসিসি প্রত্যাহার করা হয়েছে।