
নির্বাচন কমিশনকে চমকানো যায় না। স্বরাষ্ট্রসচিব সহ ২৫ জন আমলাকে দিল্লিতে অবজার্ভারের ট্রেনিং প্রসঙ্গে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায় নির্বাচন কমিশন যাদের লিস্ট পাঠিয়েছে তাঁদের। সবাইকেই যেতে হবে। কিছু করার নেই।
কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করা যায় না। যাঁদের কেন্দ্রীয় অবজাভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের প্রশিক্ষণে অংশগ্রহণ করতেই হবে এবং এই বিষয়ে কমিশনের পূর্ণ সাংবিধানিক ক্ষমতা রয়েছে। পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির বিধানসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব সহ ২৫ জন আইএএস, আইপিএসদের অবজার্ভারের ট্রেনিংয়ের জন্য মনোনীত করেছিল কমিশন।
কিন্তু রাজ্য বিকল্প নাম পাঠিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানালেও তা খারিজ করে কমিশন।







