
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম করে নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি লিখেছেন তাঁর পরিবারকেও টার্গেট করা হয়েছে।
কেউ যদি মনে করেন নরেন্দ্র মোদী, অমিত শাহ বা যোগী আদিত্যনাথ ট্রাম কার্ড। তাহলে সেটা মারাত্মক ভুল। আসল ট্রাম কার্ড হল মুখ্য নির্বাচন কমিশন। বিজেপি নির্দেশ দেয়, কমিশন বাধ্য ছাত্রের মত আদেশ পালন করে। শয়ে শয়ে কেন্দ্রীয় বাহিনীর কোম্পানিকে পহেলগাঁও, দিল্লি, মণিপুর বা নয়ডায় মোতায়েন করা জরুরি ছিল। কিন্তু তাদের পশ্চিমবঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের যাঁরা নিরাপত্তা পায়, তাঁদের টার্গেট করার নির্দেশ দেওয়া হয়েছে। এরমধ্যে তাঁর নিজের পরিবারও রয়েছে। যে গুজরাটিবাবুরা তৃণমূল কর্মীদের ঘরে বন্দি থাকার জন্য হুমকি দিচ্ছেন।
ফল ঘোষণার পর এক ঘণ্টার জন্যও তাঁদের পশ্চিমবঙ্গে দেখা যাবে না। এটা কোনও ধমক নয়, এটা চ্যালেঞ্জ।






