গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National বাদ যাওয়া ৬৫ লক্ষ ভোটারের নামের তালিকা প্রকাশ কমিশনের।

    বাদ যাওয়া ৬৫ লক্ষ ভোটারের নামের তালিকা প্রকাশ কমিশনের।

    0
    91
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    নির্দিষ্ট সময়সীমা পেরানোর অনেক আগেই বিহারে বাদ যাওয়া ৬৫ লক্ষ ভোটারের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।এর আগে শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ নির্দেশ দিয়েছিল মঙ্গলবার বিকাল পাঁচটার মধ্যে কেন নাম বাদ গিয়েছে, তার কারণ-সহ ওই তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে।
    ওয়েবসাইটগুলির লিঙ্ক নির্বাচন কমিশনের ভোটার পরিষেবা পোর্টালে ঢুকছে। যেখানে সচিত্র ভোটার পরিচয়পত্রের নম্বর দিয়ে অথবা বিধানসভা নির্বাচন কেন্দ্রের বুথ নির্বাচন করে নাম অনুসন্ধান করা যেতে পারে। পোর্টালে বার্তায় খসড়া তালিকা নিয়ে কারও আপত্তি থাকলে আধার কার্ডের কপি দিয়ে আবেদন করার কথাও বলা হয়েছে।
    ডাউনলোড করার পর পিডিএফ ফাইলে সিরিয়াল নম্বর, এপিক নম্বর, ভোটারের নাম, সম্পর্কের ধরন, আত্মীয়ের নাম, পুরনো অংশ নম্বর, পুরনো সিরিয়াল নম্বর, বয়স, লিঙ্গ এবং অন্তর্ভুক্ত না হওয়ার কারণ দেখা যাচ্ছে। আগামী ২২ আগস্ট মামলার পরবর্তী শুনানি।