গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata এসআইআর-এ যুক্তদের বেতন মেটাতে নবান্নকে চিঠি কমিশনের 

    এসআইআর-এ যুক্তদের বেতন মেটাতে নবান্নকে চিঠি কমিশনের 

    0
    68
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    রাজ্যে এসআইআর কাজে যুক্ত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার, বুথ স্তরের অফিসার এবং বিএলও সুপারভাইজারদের পারিশ্রমিক নবান্নকে অবিলম্বে মিটিয়ে দেওয়ার ফের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
    শুক্রবার এই মর্মে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠায় তারা। এর আগেও গত বছর ডিসেম্বরে টাকা চেয়ে নবান্নকে চিঠি পাঠিয়েছিল কমিশন। তবে কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। এই নিয়ে তৃতীয় বার নবান্নকে চিঠি পাঠিয়েছে কমিশন। চিঠিতে বলা আছে, গত বছর জুলাই মাসে বিএলও এবং বিএলও সুপারভাইজাররা কত পারিশ্রমিক পাবেন, সে বিষয়টি রাজ্যকে জানানো হয়েছিল।
    গত অগাস্ট মাসে ইআরও এবং এইআরও-দের পারিশ্রমিকের বিষয়টিও তাদের জানায় কমিশন। এর পর ৪ ডিসেম্বর ফের রাজ্যকে এই সংক্রান্ত চিঠিও পাঠায় তারা। তবে কোনও উত্তর মেলেনি বলে দাবি কমিশনের।