নিজেদের কাজ করবে কমিশন, তৃণমূলের সুপ্রিম ধাক্কা

0
61
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্যের বিদায়ী শাসকদল তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্টে তৃণমূলের গণনা সংক্রান্ত মামলার শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে।

শীর্ষ আদালত জানিয়েছে, গণনা সংক্রান্ত তৃণমূলের মামলায় তারা এখনই কোনও নির্দেশ দিতে রাজি নয়। নির্বাচন কমিশন নিজের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী কাজ করবে। অতিরিক্ত কোনো নির্দেশের আপাতত কোনো প্রয়োজনীয়তা নেই। বিচারপতি পিএস নরসিংহ ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ থেকে বলা হয়, কমিশন সিদ্ধান্ত নিতেই পারে গণনাকেন্দ্রে দুজনই কেন্দ্রীয় সরকারের কর্মী হবেন। এতে কোনও নিয়মভঙ্গ হচ্ছে না। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের পৃথক করে দেখা উচিত নয়। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের আলাদা হিসাবে দেখার মধ্যে একটি ভ্রান্তি রয়েছে। আসলে তাঁরা সকলেই সরকারি কর্মচারী। তৃণমূলের তরফের আইনজীবী কপিল সিবাল বলেছিলেন , ভোট গণনাকেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার বা তাঁর সহকারী বা অন্যান্য গণনাকর্মী হিসাবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করছে নির্বাচন কমিশন। সার্কুলারেই বলা রয়েছে, একজন রাজ্য সরকারের কর্মী থাকা উচিত।

কিন্তু তারা কোনও রাজ্য সরকারের মনোনীত প্রতিনিধিকে নিয়োগ করছে না। এর পাল্টা বিচারপতি জয়মাল্য বাগচী প্রশ্ন করেছেন , রাজনৈতিক দলগুলির সঙ্গে যে আলোচনা করতে হবে সেটা কোথায় বলা রয়েছে ?