
নিরাপত্তার দাবিতে ট্রেনিংয়ে বিএলওদের বিক্ষোভ নিয়ে মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি বিএলওদের নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশনের। না পেলে তিনি আছেন। কেউ কোথাও কোনওভাবে আক্রান্ত হলে তাঁর কাছে আসতে বলেছেন শুভেন্দু অধিকারী।
বিএলওদের নিরাপত্তায় তিনি সম্পূর্ণরূপে সাহায্য করবেন বলে জানিয়েছেন। শনিবার ট্রেনিংয়ের মধ্যেই নিরাপত্তার দাবিতে বিএলওদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নজরুল মঞ্চ।
সেই প্রসঙ্গেই রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন বিএলওদের নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশনের। তা সুনিশ্চিত করার দায়িত্ব তাদেরই।
