মুখের কথায় চলবে কম্পিউটার

0
78
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

কম্পিউটার ব্যবহারে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে মাইক্রোসফট। এমন একটি ব্যবস্থা চালু করতে চাইছে, যেখানে শুধু মুখের কথায় অর্থাৎ ভয়েস কমান্ডে কম্পিউটার ও ল্যাপটপে বিভিন্ন কাজ করা যাবে।

এ উদ্যোগ বাস্তবায়নের জন্য উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা প্রতিটি কম্পিউটারকে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অর্থাৎ এআই-চালিত পিসিতে রূপ দিতে চায় তারা।এই নতুন ব্যবস্থায় ইউজাররা কোপাইলট নামের একটি এআই চ্যাটবটের মাধ্যমে কম্পিউটারকে নির্দেশ দিতে পারবেন। অর্থাৎ টাইপ করার বদলে শুধু মুখে বলেই ফাইল খোলা, তথ্য খোঁজা বা অন্য যেকোনো কাজ করা সম্ভব হবে।মাইক্রোসফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি বলেছেন, আমরা এমন এক পরিবর্তনের পথে আছি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু চ্যাটবট নয়, মানুষের দৈনন্দিন কাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে। তার মতে, প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো পুরো উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে এমনভাবে গড়ে তোলা, যাতে এটি সত্যিকারের এআই পিসি হিসেবে কাজ করে।উল্লেখ্য ইতিমধ্যে মাইক্রোসফট উইন্ডোজ ইলেভেন-এ বেশ কিছু নতুন ফিচার অ্যাড করেছে, যার মাধ্যমে সাধারণ ইউজাররাও এআই সুবিধা নিতে পারবেন।ফলে আলাদা করে কোপাইলট প্লাস পিসি কিনতে হবে না।

তবে মুখের কথায় কম্পিউটার চালানোর পূর্ণ সুবিধা পেতে আরও কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে।ভয়েস অর্থাৎ মুখের কথা হবে কম্পিউটার ব্যবহারের তৃতীয় মাধ্যম,কিবোর্ড ও মাউসের পাশাপাশি।