গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Birbhum অনুব্রত মণ্ডলের নেতত্বেই চলবে বীরভূমের কোর কমিটি

    অনুব্রত মণ্ডলের নেতত্বেই চলবে বীরভূমের কোর কমিটি

    0
    434

    অনুব্রত মণ্ডলের নেতত্বেই চলবে কোর কমিটি। বৈঠকের আগেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরিকে ফোন করেছিলেন। বৈঠকে কি নিয়ে আলোচনা হবে তা দলনেত্রী ঠিক করে দিয়েছিলেন।

    সেইমত শনিবার দুপুরে বোলপুর তৃণমূল কার্যালয়ে বৈঠক হয়। সেখানেই ঠিক হয়েছে অনুব্রত মণ্ডলের নেতত্বে কোর কমিটি চলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার পরেই শনিবার কোর কমিটির বৈঠকে মুখোমুখি হয়েছিলেন অনুব্রত মণ্ডল, কাজল শেখরা। অনুব্রত মণ্ডল তিহাড় থেকে ফেরার পর প্রথম কোর কমিটির বৈঠক হয় বোলপুরের তৃণমূল কার্যালয়ে ওই বৈঠকে ৬ জন কোর কমিটির সদস্য ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ২ জন প্রতিনিধিও ছিলেন। অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পরেই কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    তারপর থেকে জেলার দলীয় কাজকর্ম পরিচালনা করছিল কোর কমিটিই। সেই কমিটির অন্যতম সদস্য জেলার সভাপতি কাজল শেখ। ১৫ ডিসেম্বর বীরভূমের রামপুরহাটে ফের কোর কমিটির বৈঠক হবে।

    ছবি  সৌজন্যে : এক্স