
এখন ওমেগা থ্রি ফ্যাটি এসিড, অ্যান্টি-অক্সিডেন্ট, ফাইবার ও প্রোটিনের জন্য চিয়া সিড জনপ্রিয়। শরীরের ওজন কমাতেও নিয়মিত এই বীজ খেলে উপকার পাওয়া যায়। দই, কর্নফ্লেক্স, স্মুদি,নানাভাবে চিয়া সিডকে ব্যবহার করা যায়।তবে চিয়া সিড সঠিকভাবে না খাওয়া হলে শরীরের ক্ষতি হতে পারে।
চিয়া সিড শুকনো খেলে অনেক সময়েই তা গলায় আটকে যায়। তারপর জলীয় অংশ শোষণ করে তা আরো ফুলে যায়। ফলে ব্যক্তির দম বন্ধ হয়ে যেতে পারে।এছাড়া শুকনো চিয়া সিড পেটে গিয়েও পাকস্থলী থেকে জলীয় অংশ শোষণ করে।ফলে দেহে পুষ্টিগুণ শোষণের তারতম্য হতে পারে। অন্যদিকে,চিয়া সিড শুকনো খেলে তা অনেকের ক্ষেত্রে হজমের সমস্যা তৈরি করতে পারে।কারণ বীজের বাইরের খোলসটি মোটা হয়। ফলে তা হজম হতে বেশি সময় লাগে।ওদিকে,পেট ফাঁপা বা অনেক সময় পেট ব্যথাও হতে পারে। তাই সবসময়ে এই বীজ জলেতে ভিজিয়ে খাওয়া উচিত।একসঙ্গে বেশি পরিমাণে চিয়া সিড খাওয়া উচিত নয়। তার ফলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাই এক বারে দু’ চা চামচ বা ৩০ গ্রামের বেশি চিয়া সিড খাওয়া উচিত নয়। সেইসঙ্গে রাতে ঘুমাতে যাওয়ার আগে চিয়া সিড খাওয়া উচিত নয়।কারণ চিয়া সিড হজম করতে সময়ের প্রয়োজন।ধীরে ধীরে হজম হয় বলে রাতে চিয়া সিড খেয়ে ঘুমাতে গেলে হজমের সমস্যার কারণে ঘুমে ব্যঘাত ঘটতে পারে।
চিয়া সিড রক্তের ঘনত্ব কমাতে সাহায্য করে। তাই যারা রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে রক্তক্ষরণের আশঙ্কা বৃদ্ধি পেতে পারে। আবার অনেক সময় চিয়া সিড রক্তে শর্করার মাত্রা ব্যাপক হারে কমিয়ে দিতে পারে। তাই নিয়মিত চিয়া সিড খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।
