
১৮ দিন কাটানোর পরে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে পৃথিবীর পথে ফিরছেন অ্যাক্সিয়ম-৪ মিশনের শুভাংশু শুক্লা সহ চার মহাকাশচারী। আজ বিকালেই মহাকাশ কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা রয়েছে ড্রাগনের, জানিয়েছে অ্যাক্সিয়ম স্পেস।
মঙ্গলবার ভারতীয় সময় দুপুর ৩টে নাগাদ ক্যালিফোর্নিয়া উপকূলে তাঁদের জলে নামার কথা। এই ১৮ দিনের অভিযানে অ্যাক্সিয়ম-৪ দলের মহাকাশচারীরা ৬০টিরও বেশি উন্নত বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করেছেন। জানা যাচ্ছে, জীববিদ্যা, কৃত্রিম বুদ্ধিমত্তা, উপকরণ বিজ্ঞান এবং মানব স্বাস্থ্য সংক্রান্ত নানা গবেষণা হয়েছে এই সময়।
ভারতীয় বৈজ্ঞানিক গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয়গুলোর প্রস্তাবিত গবেষণার ভিত্তিতে শুভাংশু বিভিন্ন মাইক্রোগ্র্যাভিটি এক্সপেরিমেন্ট পরিচালনা করেন। এদিকে ছেলের ফিরে আসার খবরে খুশি তাঁর মা আশা শুক্লা। তিনি জানিয়েছেন দেশবাসী তাঁর ছেলের জন্য প্রার্থনা করেছেন।






