নিজের জন্য শিসমহল বানাতে পারতেন : মোদী 

0
123
ছবি সৌজন্যে : এক্স

ইচ্ছে করলে নিজের জন্য শিসমহল তৈরি করতে পারতেন তিনি। অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করে দিল্লির জুগ্গি-ঝোপড়িবাসীকে ১ হাজার ৬৭৫টি ফ্ল্যাট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

 

 শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের বীর সাভারকর কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন-সহ একগুচ্ছ উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিশানা  ছিল আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের দিকে। এই উপলক্ষে দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি নিজের জন্য কোনওদিন একটা বাড়ি তৈরি করিনি। ইচ্ছে করলে তিনি নিজের জন্য শিসমহল বানাতে পারতেন। কিন্তু, তা না করে ৪ কোটি নাগরিকের স্বপ্ন সফল করতে পেরেছেন। বর্তমানে তাঁরা মাথার উপরে ছাদ পেয়েছেন। প্রধানমন্ত্রী আরও বলেছেন, দিল্লী থেকে আপ সরকারকে হটিয়ে দিতে হবে। বিজেপিকে ক্ষমতায় নিয়ে আস্তে হবে। এই নতুন বছর মানুষের সামনে তরতাজা রাজনীতি এবং জাতীয় উন্নয়নের বার্তা নিয়ে আসবে। ২০২৫ সাল দেশের রাজধানীতে সুশাসন নিয়ে আসবে, নতুন দিশা নিয়ে আসবে। জনকল্যাণ এবং দেশকল্যাণে রাজনীতির এক নতুন ধারা নিয়ে আসবে এ বছর। তার জন্য আপদা কো হটানা হ্যায়, অওর বিজেপি কো লানা হ্যায়।