শেষ ত্রৈমাসিকে দেশের আর্থিক বৃদ্ধি ৭.৮%

0
85
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
নতুন অর্থবর্ষ শুরুর আগেই কেন্দ্রের তরফে প্রকাশ করা পরিসংখ্যান অনুসারে, তৃতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.৮ শতাংশে। গত বছরের এই সময়ে যা ছিল ৭.৪ শতাংশ।
পরিসংখ্যান মন্ত্রকের অনুমান, নতুন ভিত্তিবর্ষের হিসাবে চলতি ২০২৫-’২৬ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার দাঁড়াবে ৭.৬ শতাংশ। যা জানুয়ারির প্রাথমিক ৭.৪ শতাংশের প্রত‌্যাশার থেকে সামান্য বেশি। পাশাপাশি, গত বছরের জুলাই-সেপ্টেম্বরের অর্থাৎ দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক বৃদ্ধির সংশোধিত পরিসংখ্যানও প্রকাশ করেছে তারা।
৮.২ শতাংশ থেকে বেড়ে তা হয়েছে ৮.৪ শতাংশ। এর আগে, দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭.৬ শতাংশ রেকর্ড করা হয়েছিল, যেখানে চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ৮.২ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্ক তৃতীয় ত্রৈমাসিকে প্রায় ৬.৮ শতাংশ বৃদ্ধির হার অনুমান করেছিল, যেখানে সরকারের অর্থ বিভাগ বৃদ্ধির অনুমান করেছিল প্রায় ৭ শতাংশ।