
বারাণসীতে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে দেশের প্রথম হাইড্রোজেনচালিত ওয়াটার ট্যাক্সি। নমো ঘাট কে পরিষেবার উদ্বোধন করেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
আপাতত এই ট্যাক্সি নমো ঘাট ও রবিদাস ঘাটের মধ্যে পরিষেবা দেবে। পরে অশি ঘাট ও মর্কণ্ডেয় ধাম পর্যন্ত রুট বাড়ানোর পরিকল্পনা রয়েছে। কোচিন শিপইয়ার্ডে তৈরি এই আধুনিক নৌযানে রয়েছে হাইব্রিড ইলেকট্রিক-হাইড্রোজেন ইঞ্জিন, যার ফলে বায়ু দূষণ কমবে ও শব্দদূষণ ছাড়াই যাত্রা সম্পন্ন হবে।
নৌযানটিতে রয়েছে নিরামিষ খাবারের ব্যবস্থা, সিসিটিভি নজরদারি, বায়ো-টয়লেট সহ যাত্রীদের জন্য আধুনিক নিরাপত্তা ও আরামের যাবতীয় সুবিধা। ভেসেলটি দিনে ৭–৮টি রাউন্ড ট্রিপ করবে এবং একসঙ্গে ৫০ জন যাত্রী বহন করার ক্ষমতা রয়েছে।
