দেশের তাপপ্রবাহের দাপট অব্যাহত 

0
175
The countrys heat wave continues
The countrys heat wave continues
এখনই দেশের তাপপ্রবাহ থেকে মুক্তি মিলবে না।এমনটাই জানিয়েছে মৌসম ভবন। 
মৌসম ভবনের পূর্বাভাসে, দেশের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ জারি থাকবে। পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ে তাপপ্রবাহ বইবে। ৪ জুন পর্যন্ত ওড়িশা, ঝাড়খণ্ড, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং জম্মু-কাশ্মীরের কিছু অংশে তাপপ্রবাহ বইতে পারে।  উত্তরপ্রদেশে ৫ জুন পর্যন্ত এবং রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ে তাপপ্রবাহ জারি রয়েছে।মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর ও কর্নাটকে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়াও বইতে পারে।বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃ্ষ্টিপাত হতে পারে তামিলনাড়ু, পুদুচেরী, করাইকানাল, অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী এলাকা ও তেলঙ্গানায়। সাতদিন এই বৃষ্টি জারি থাকবে।৬ জুন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অসম, পশ্চিমবঙ্গ, সিকিম ও মেঘালয়ে। অরুণাচল প্রদেশ ও ত্রিপুরাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।