
হরিয়ানার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের সবচেয়ে ধনী মহিলা শিল্পপতি সাবিত্রী জিন্দাল। নির্দল প্রার্থী হিসেবে হিসার আসন লড়াই করবেন তিনি।
তাঁর ছেলে নবীন জিন্দাল অবশ্য বিজেপির কুরুক্ষেত্রের সাংসদ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ৭৪ বছরের সাবিত্রী জিন্দাল মনোনয়ন জমা দিয়েছেন। সম্প্রতি ফোর্বস ইন্ডিয়া তাঁকে দেশের ধনী মহিলার তকমা দিয়েছে। ৫ অক্টোবর হরিয়ানায় ৯০ আসনের বিধানসভা নির্বাচন। ৮ অক্টোবর গণনা। গত শতাব্দীর সাতের দশকে শিল্পপতি ওমপ্রকাশ জিন্দালের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল সাবিত্রী জিন্দালের। ওমপ্রকাশ জিন্দাল ছিলেন ভারতে ইস্পাত এবং বিদ্যুৎক্ষেত্রে অন্যতম সফল ব্যবসায়ী।২০০৫ সালে স্বামীর মৃত্যুর পর ওপি গোষ্ঠীর দায়িত্ব নিজের হাতে তুলে নেন সাবিত্রী জিন্দাল। তাঁর আমলে আরও বড় এবং শক্তিশালী হয়ে ওঠে জিন্দাল গোষ্ঠী। বাড়তে থাকে সাবিত্রী জিন্দালের সম্পত্তির পরিমাণও। ক্রমে তিনি হয়ে ওঠেন দেশের সবচেয়ে বিত্তবান মহিলা।
