গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Hooghly লঞ্চ থেকে সালকিয়ায় মাঝগঙ্গায় ঝাঁপ দম্পতির

    লঞ্চ থেকে সালকিয়ায় মাঝগঙ্গায় ঝাঁপ দম্পতির

    0
    108
    ছবি সৌজন্যে : নিজস্ব

    লঞ্চ থেকে মাঝগঙ্গায় ঝাঁপ দিয়ে দম্পতির আত্মহত্যার চেষ্টায় চাঞ্চল্য ছড়িয়েছে। সালকিয়া থেকে কলকাতায় আসার পথে মাঝগঙ্গায় লঞ্চ থেকে ঝাঁপ মারের লিলুয়ার এক দম্পতি।

    যদিও লঞ্চ কর্মীদের তৎপরতায় উদ্ধার করা হয় দম্পতিকে। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে ওই দম্পতি জানিয়েছেন একমাত্র কন্যার মৃত্যুর পর থেকে অবসাদে রয়েছেন তাঁরা। তার জেরেই এই পদক্ষেপ করার চেষ্টা করেছিলেন। জানা গিয়েছে শনিবার সকালে সালকিয়া বাধাঘাট থেকে ভূতল পরিবহণের লঞ্চে ওঠেন লিলুয়ার ভট্টনগরের ওই দম্পতি। কলকাতার আহিরিটোলায় আসার পথে হঠাৎ করেই লঞ্চ থেকে একসঙ্গে গঙ্গায় ঝাঁপ মারের দম্পতি। সঙ্গে সঙ্গে লঞ্চের কর্মীরাও গঙ্গায় ঝাঁপিয়ে পড়েন।

    সেফটি টায়ার-র সাহায্যে দুজনকেই জীবিত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মালিপাঁচঘরা থানার পুলিশ। দম্পতির সঙ্গে কথা বলেন পুলিশ অফিসাররা।