
সিবিআইকে আর জি কর হাসপাতালের নির্যাতিতার বাবার বক্তব্যকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার শীর্ষ আদালতে আর জি কর মামলার তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। পাশাপাশি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের হাতে তুলে দেওয়া হয় নির্যাতিতা চিকিৎসকের বাবা-মায়ের একটি চিঠি। ১২ সেপ্টেম্বর তদন্তকারী সংস্থাকে সেই চিঠি দিয়েছিলেন নির্যাতিতার বাবা। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেছেন, নির্যাতিতার বাবা, মা যে চিঠি দিয়েছেন তাতে গুরুত্বপূর্ণ লিড রয়েছে। সেই চিঠিতে যে সম্ভাবনা এবং যে ইনপুট দিয়েছেন, সেই গুলো সিবিআই গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখতে হবে। ঠিক একই ভাবে রেসিডেন্ট চিকিৎসকরা চিঠি দিয়ে সিবিআই-কে তথ্য দিতে চান সেটা সিবিআই খতিয়ে দেখবে।অন্যদিকে সলিসিটর জেনারেল জানিয়েছেন, তারা নির্যাতিতার বাবার সঙ্গে যোগাযোগ করবেন এবং তদন্তের বিষয়ে জানাবেন।









