নিটের প্রশ্ন নিয়ে বিশেষজ্ঞ দলের রিপোর্ট চাইল কোর্ট

0
136
NEET  The court has asked for the report of the expert team
NEET The court has asked for the report of the expert team
প্রশ্ন ভুল ভেবে ছেড়ে দেওয়ায় শূন্য। আর ভুল উত্তর লিখে নম্বর।
ডাক্তারির স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিটের এমনই একটি প্রশ্নকে ঘিরে বিতর্ক তুঙ্গে। এবার পদার্থবিদ্যার ওই প্রশ্ন নিয়ে বিশেষজ্ঞ দলকে মতামত জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে শীর্ষ আদালতে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে। সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ দিল্লি আইআইটিকে বিশেষজ্ঞ দল বা এক্সপার্ট প্যানেল গঠনের নির্দেশ দিয়েছে।এদিন শুনানির সময় এক নিট পরীক্ষার্থীর আইনজীবী প্রশ্ন নিয়ে বিভ্রান্তির বিষয়টি আদালতে জানান। সওয়াল শুনে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, এনসিইআরটি-র নতুন সংস্করণ অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে ৪ নম্বর বিকল্পটিই সঠিক উত্তর বলে বিবেচিত হওয়ার কথা। তাই যারা দ্বিতীয় বিকল্পটি বেছে নিয়েছেন, তাদের পূর্ণ নম্বর পাওয়ার কথা নয়।এরপরে পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির হয়ে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, দু’টি সম্ভাব্য সঠিক উত্তর হওয়ায় পরীক্ষার্থীদের পুরো নম্বর দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সলিসিটর জেনারেলের উদ্দেশে বলেন, ২ নম্বর বিকল্পকে সঠিক বলে বিবেচিত করে তাঁরাই নিজেদের নিয়ম ভেঙেছেন। কারণ তাঁরাই জানিয়েছিলেন এনসিইআরটির পুরনো সংস্করণ অনুসরণ করা হবে না।