তড়িদাহত মৃত ছাত্রের দেহ পচল মর্গে

0
390
ছবি সৌজন্যে : নিজস্ব

এগরায় পান বরজের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ছাত্রের দেহ ময়নাতদন্ত না করে ফেলে রাখার অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে হাসপাতালে। পরিবারের অভিযোগ, কয়েকদিন ধরে দেহ ফেলে রাখার ফলেই পচন ধরেছে।

যদিও এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল কতপক্ষের দাবি, এসি খারাপ থাকার কারণে দেহে পচন ধরেছে। পরিবার ও গ্রামবাসীরা এরপর হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এগরা থানার পুলিশ আধিকারিকরা। হাসপাতাল সুপার জানিয়েছেন, কী কারণে মর্গের এসি বন্ধ ছিল তা খতিয়ে দেখে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এগরার বেনাচাকড়ি গ্রামে নিজের পানের বরফে হনুমান তাড়াতে জি আই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন বরজ মালিক নিরঞ্জন দাস। সেই তারে জড়িয়েই মৃত্যু হয় সন্তোষের। এই ঘটনায় দোষীর কড়া শাস্তির দাবি জানিয়েছেন মৃত পড়ুয়ার আত্মীয়রা।