ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা ছাড়াল ৭০০

0
77
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বন্যা বিধস্ত ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭০০। ২০০৪ সালের সুনামির পর এটাই সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়েছে।
বন্যার ফলে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে এখনও পর্যন্ত ৭০০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেই দেশের প্রশাসন। দেশে অতিরিক্ত বন-জঙ্গল ধ্বংসকে এই দুর্যোগের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। এমনকী সুমাত্রার স্থানীয় বাসিন্দারাও একই কথা বলেছেন। তাদের বাড়ির আশেপাশে বন জঙ্গল কেটে ফেলার জন্যে ক্ষোভপ্রকাশ করেছেন। এই দুর্যোগ সবথেকে বেশি আঘাত হেনেছে সুমাত্রার তামানুলিতে। বর্তমানে সব দেশেই বন জঙ্গল কেটে বড় বড় আবাসন গড়ে আধুনিকীকরণ করা হচ্ছে। যার ফলে প্রকৃতির ক্ষতি হচ্ছে। সরকারি তথ্য বলছে, ভূমিধসে বাড়িগুলি চাপা পড়ে গিয়েছে। যার ফলে উদ্ধার ও ত্রাণ সামগ্রী পৌঁছনোর প্রচেষ্টা ব্যাহত হয়েছে।
গত ২৬ নভেম্বর সুমাত্রা দ্বীপে  ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ আঘাত হেনেছিল। যার ফলে রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই দুর্যোগের ফলে উত্তর সুমাত্রা জুড়ে প্রায় ৮,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিধসের কারণে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। বন্যায় প্রায় ২.০০০ বাড়ি কার্যত জলের তলায়।