নিহত আইএসের দ্বিতীয় সর্বোচ্চ কমান্ডার আল-মিনুকি

0
41
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
মার্কিন বাহিনী এবং নাইজিরিয়া সেনার যৌথ অপারেশনে নিহত হয়েছেন সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট-এর দ্বিতীয় সর্বোচ্চ নেতা আবু-বিলাল আল-মিনুকি। শনিবার এই ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মিনুকি নিধনের খবর জানিয়ে তাঁর মন্তব্য, উনি আর সন্ত্রাস করতে পারবে না। মার্কিন স্পেশ্যাল ফোর্স’কে সহায়তার জন্য নাইজিরিয়া সরকারকে ধন্যবাদও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিনুকির গতিবিধি ও অবস্থান চিহ্নিত করে অভিযান চালানো হয়েছিল। মার্কিন প্রেসিডেন্টের দাবি, পুরো বিষয়টি ছিল অত্যন্ত জটিল এবং সময়সাপেক্ষ। অতীতে আমেরিকানদের লক্ষ্য করে বিভিন্ন হামলার পরিকল্পনা ও সমন্বয় করছিলেন। অতীতে আফ্রিকার মাটিতে মিনুকির পরিকল্পনায় আমেরিকার দূতাবাস এবং নাগরিকদের উপর বেশ কয়েকটি হামলা হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে।