
সাসপেন্ডেড তৃণমূল নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিলের যে সিদ্ধান্ত ঘোষণা করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল, তা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
সোমবার হাইকোর্টের বিচারপতি অমৃতাসিনহার বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। আদালতের বক্তব্য, রেজিস্ট্রেশন বাতিলের কারণ জানানো হয়নি শান্তনু-কে। তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে হলে আগে পদ্ধতি মেনে তাঁকে পদক্ষেপের কারণ জানানো উচিত ছিল। কাউন্সিলকে পাল্টা নির্দেশও দিয়েছে আদালত। গত বৃহস্পতিবার শান্তনু সেন-র রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছিল। দু’বছরের জন্য তাঁর ডাক্তারি লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। অভিযোগ, রাজ্য মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন না করিয়েই এফআরসিপি গ্লাসগো নামে একটি বিদেশি ডিগ্রি ব্যবহার করতেন শান্তনু। গত মাসেই তা নিয়ে শান্তনুকে নোটিস ধরায় কাউন্সিল।
তলবও করা হয়। তার পর তাঁর রেজিস্ট্রেশন দু’বছরের জন্য বাতিল করার সিদ্ধান্ত নেয় কাউন্সিল। আদালত সেই সিদ্ধান্তই খারিজ করেছে।






