যুদ্ধের সংজ্ঞায় এখন আমূল পরিবর্তন : রাজনাথ 

0
25
ছবি সৌজন্যে : এক্স
যুদ্ধের সংজ্ঞায় এখন আমূল পরিবর্তন এসেছে, এমনই মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি ভারতীয় বায়ুসেনার নতুন প্রজন্মের যোদ্ধাদের এই যুদ্ধব্যবস্থা ও কৌশলগুলো গভীরভাবে অনুধাবন করার আহ্বান জানিয়েছেন।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তেলেঙ্গানার দুন্ডিগালে অবস্থিত বায়ুসেনা একাডেমিতে ২১৭-তম কোর্সের কম্বাইন্ড গ্র্যাজুয়েশন প্যারেড পরিদর্শন করেন। এয়ার ফোর্স একাডেমিতে আয়োজিত যৌথ সমাবর্তন কুচকাওয়াজে ভাষণ দেওয়ার সময় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতীয় বায়ুসেনা সর্বদা ভারতের ঢাল ও তলোয়ার হিসেবে কাজ করেছে।
সম্প্রতি অপারেশন সিঁদুর-এর সময় সকলের মধ্যে সেই একই মনোভাব দেখেছেন। বায়ুসেনা অত্যন্ত নিখুঁত ও সুনির্দিষ্টভাবে সন্ত্রাসবাদীদের গোপন আস্তানাগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে। নিশ্চিত, ভবিষ্যতেও বিভিন্ন অভিযানে ভারতীয় বায়ুসেনাকে এভাবেই নিজেদের ভূমিকা পালন করতে দেখা যাবে।