পালাবদল হতেই সিল দিল্লির সচিবালয়

0
102
ছবি সৌজন্যে : এক্স
প্রমাণ লোপাটের আশঙ্কায় সিল করে দেওয়া হয়েছে দিল্লি সেক্রেটারিয়েট বা সচিবালয়। আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। জানা গিয়েছে, নিরাপত্তা ও বিভিন্ন রেকর্ডের সুরক্ষার স্বার্থেই দিল্লি সচিবালয় সিল করে দেওয়া হয়েছে।
জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের তরফে নোটিস জারি করে বলা হয়েছে, রেকর্ডের সুরক্ষা ও নিরাপত্তার কারণে কোনও ফাইল, ডকুমেন্ট, কম্পিউটার হার্ডওয়ার বিনা অনুমতিতে সচিবালয়ের বাইরে না নিয়ে যেতে বলা হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, সমস্ত ব্রাঞ্চে রেকর্ড, ফাইল, ডকুমেন্ট ও ইলেকট্রনিক ফাইল যাতে বাইরে না যায়, তা নিশ্চিত করতে হবে। দিল্লিতে ২৭ বছর পর আবার ক্ষমতায় এসেছে বিজেপি। কংগ্রেসের খাতা এবারও শূন্য রয়ে গেল। এদিকে, দিল্লিতে দাপুটে জয়ের জয় ক্ষমতায় ফিরছে বিজেপি। রাজধানী জুড়ে বিজয়োল্লাসে মেতে উঠেছেন বিজেপি কর্মী, সমর্থকেরা। ভোটব্যাঙ্কের খরা কাটিয়ে আপকে সরিয়ে বিজেপি ক্ষমতায় ফেরার আভাস মিলতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। পোস্টে লিখেছেন, বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনতাকে বিভ্রান্ত করা যায় না।
এরসঙ্গেই অমিত শাহ-র সংযোজন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি আদর্শ রাজধানী হয়ে উঠবে দিল্লি। অন্যদিকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির নিশানায় অরবিন্দ কেজরিওয়াল। জেলে পাঠানোর জন্য মানুষ তাঁকে মুক্ত করেছেন বলে তীক্ষ্ণ শ্লেষ করেছেন স্মৃতি।