ভারতীয় সেনাবাহিনীতে আবার ফিরছে ধ্রুব কপ্টার 

0
105
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ভারতীয় নৌসেনা , বায়ুসেনা এবং উপকূলরক্ষী বাহিনীতে ফিরে আসছে ধ্রুব। রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড বা হ্যাল-এর তৈরি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার হল ধ্রুব হেলিকপ্টার।

সংবাদমাধ্যম সূত্রের খবর , প্রয়োজনীয় সংস্কার এবং আধুনিকীকরণের কাজ অনেকটাই এগিয়েছে। প্রসঙ্গত গত ৫ জানুয়ারি গুজরাতে ধ্রুব ভেঙে পড়ার পরে উড়ান বন্ধ রেখে ত্রুটিগুলি চিহ্নিতকরণের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।  তদন্ত কমিটি কপ্টারগুলিকে দীর্ঘমেয়াদী উড়ানের উপযোগী করে তুলতে আরও উচ্চমানের নন-রোটেটিং সোয়াশপ্লেট বিয়ারিং বা এনআরএসবি ব্যবহারের কথা বলেছে।

জাহাজের ডেকে অবতরণের সময় ভারসাম্য বজায় রাখা এবং চাপ সহনক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যেও কিছু প্রয়োজনীয় আধুনিকীকরণের কথাও বলা হয়েছিল রিপোর্টে। তা মেনেই চলছে কাজ। উল্লেখ্য, ভারতীয় সেনার পাশাপাশি নেপাল,মালদ্বীপ,মরিশাস প্রভৃতি দেশগুলিও ধ্রুব হেলিকপ্টার ব্যবহার করে।