কোরিয়ান অভিনেত্রী লি সিও-ই প্রয়াত

0
168
ছবি সৌজন্যে : এক্স

মাত্র ৪৩ বছর বয়সে না ফেরার দেশের পাড়ি জমিয়েছেন,চেওংডাম-ডং স্ক্যান্ডাল- খ্যাত দক্ষিণ কোরিয়ার প্রিয় অভিনেত্রী লি সিও-ই। তার অফিসিয়াল ইনস্টাগ্রামে খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ম্যানেজার।তিনি জানিয়েছেন, লি ২০ জুন মারা গেছেন।

তবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো কিছু প্রকাশ করা হয়নি।তার ম্যানেজার ইন্সটাগ্রামের এক পোস্টে লিখেছেন, একজন উজ্জ্বল, সুন্দর, দয়ালু বোন ২০ জুন আকাশের তারা হয়ে যান, দয়া করে তার শান্তির জন্য প্রার্থনা করুন। তার শোকাহত বাবা-মায়ের পক্ষ থেকে বার্তাটি শেয়ার করা হয়েছে।উল্লেখ্য,১৯৮২ সালের ১৮ এপ্রিল জন্মগ্রহণ করেন লি। ২০১৩ সালে,হুর জুন, দ্য অরিজিনাল স্টোরি দিয়ে অভিনয় শুরু করেন তিনি।তাকে শেষ দেখা গেছে গত মে মাসে টিভিএন-এর ,দ্য ডিভোর্স ইনস্যুরেন্স-এ।

অভিনয় জীবনের পাশাপাশি, লি সিও-ই একাডেমিকভাবেও দক্ষ ছিলেন,তিনি হানকুক ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ থেকে চেক এবং স্লোভাক নিয়ে অধ্যয়ন করেন এবং পরে পুসান ন্যাশনাল ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর শেষ করেন। তার অকাল মৃত্যুতে ফ্যান এবং সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।