গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National ফুলে সাজানো মন্দির, খুলল কেদারনাথের দরজা 

    ফুলে সাজানো মন্দির, খুলল কেদারনাথের দরজা 

    0
    249
    ছবি সৌজন্যে : এক্স
    দীর্ঘ ছ’মাস বন্ধ থাকার পর তীর্থযাত্রীদের জন্য অবশেষে খুলে গিয়েছে চারধামের অন্যতম কেদারনাথ ধামের দরজা। ১০৮ কুইন্ট্যাল ফুলে সাজানো হয়েছে বাবা কেদারনাথের মন্দির ৷
    হাজার হাজার ভক্ত মন্দির চত্বরে উপস্থিত ছিলেন ৷ বৃহস্পতিবার বাবা কেদারের পালকি উখিমঠের ওঁকারেশ্বর মন্দির থেকে কেদারনাথ মন্দিরের উদ্দেশে এসে পৌঁছয় ৷ তখন হাজার হাজার ভক্তের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ এরপরই শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর উপস্থিতিতে যখন মন্দির চত্বর খোলা হয় তখন সমগ্র কেদারপুরী ব্যোম-ব্যোম ভোলে, জয় বাবা কেদার ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে।
    অক্ষয় তৃতীয়ায় যমুনোত্রী ও গঙ্গোত্রীর দরজা খোলা হয়েছে ৷ শুক্রবার কেদারনাথ ধামের দরজা খোলা হল ৷ বদ্রীনাথ ধামের দরজা খোলা হবে আগামী ৪ মে।