মঙ্গলবার প্রকাশ হতে চলেছে পশ্চিমবঙ্গের খসড়া তালিকা

0
120
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

পশ্চিমবঙ্গের খসড়া তালিকা সর্বসাধারণের জন্য তালিকা প্রকাশ হবে মঙ্গলবার। খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরে সেখানে নাম রয়েছে কি না, তা যাচাই করে নেওয়ার জন্য ভোটারদের পরামর্শ দিয়েছে কমিশন।

খসড়া তালিকারআনুষ্ঠানিক প্রকাশের আগে চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে কমিশনের দফতরে। কমিশন সূত্রে খবর, ইতিমধ্যে বিএলও অ্যাপে সেই খসড়া তালিকা দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট বুথ ধরে ধরে ভোটারদের নামের তালিকা দেখা যাচ্ছে সেখানে। সূত্রের খবর, যাঁরা এনুমারেশন ফর্ম শুধুমাত্র সই করে জমা দিয়েছেন, তাঁদেরও নাম থাকবে কমিশনের খসড়া তালিকায়।কেবল মৃত, অন্যত্র চলে যাওয়া, নিখোঁজ এবং একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের নাম বাদ যাচ্ছে এই তালিকা থেকে। এ ছাড়া অনেকে এমনও রয়েছেন, যাঁরা এনুমারেশন ফর্ম পূরণ করেননি। অর্থাৎ, তাঁরা ভোটার হতে চান না।

এই নামগুলি খসড়া তালিকা থেকে বাদ পড়ছে। সব মিলিয়ে রবিবার সন্ধ্যা পর্যন্ত এই সংখ্যাটি ছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জন। কমিশন সূত্রে খবর, এ ছাড়া খসড়া তালিকায় সকলেরই নাম থাকার কথা। উল্লেখ্য ২৭ অক্টোবর রাজ্যে এসআইআরের দিন ক্ষণ ঘোষণা করেছিল কমিশন। সে দিন পর্যন্ত রাজ্যে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯।