
ভারতের স্বপ্ন পশ্চিমবঙ্গের উন্নয়ন ছাড়া সম্ভব নয়। পশ্চিমবঙ্গে এসে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আলিপুরদুয়ারে সিটি গ্যাস বিতরণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের জন্য ১ হাজার ১৭ কোটি টাকা ব্যয় হবে। এতে রাজ্যের আড়াই লাখ পরিবার উপকৃত হবে। দেশের ৫৫৫টি জেলা সিটি গ্যাস প্রকল্প থেকে উপকৃত হয়। দেশের কোটি কোটি মানুষ এর সুবিধে পান। এবার পশ্চিমবঙ্গের মানুষও উপকৃত হবেন। তিনি আরও বলেছেন ২০১৫ সালে ১৪ হাজারের কম গ্যাস ডিস্ট্রিবিউটার ছিল। এখন ২৫ হাজার গ্যাস ডিস্ট্রিবিউটার আছেন।
পূর্বভারতে গ্যাস পাইপ লাইন যুক্ত করার কাজ চলছে। উন্নয়নের পথে এগোচ্ছে দেশ। ভারতের উন্নয়নে পশ্চিমবঙ্গও অংশীদার।
