এসআইআরের নথি জোগাড় করতে ২৮ বছর পর বাড়ি ফিরলেন বৃদ্ধ 

0
110
ছবি সৌজন্যে : এক্স

এসআইআরের নথি জোগাড় করতে ২৮ বছর পর নিজের দেশের বাড়িতে ফিরলেন বৃদ্ধ। ২৮ বছর কোনো খোঁজ না থাকায় পরিবারের সদস্যরা তাকে মৃত বলে ধরে নিয়েছিলেন।

জানা যাচ্ছে ওই বৃদ্ধের নাম শরিফ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফরনগরে। ১৯৯৭ সালে শরিফের স্ত্রীর মৃত্যুর পর পশ্চিমবঙ্গে চলে এসেছিলেন তিনি। এখানেই আবার বিয়ে করে নতুন সংসার পাতেন। স্থানীয় সূত্রে খবর, প্রথম প্রথম বেশ কিছু দিন ল্যান্ডলাইন থেকে ফোন করে গ্রামের বাড়িতে যোগাযোগ রাখতেন।

কিন্তু ক্রমে তা কমে আসে। একটা সময় শরিফের আরও কোনও সাড়াশব্দ বা উত্তরও পায়নি পরিবার। শুধু তারা জানত শরিফ পশ্চিমবঙ্গের কোথাও রয়েছেন। কিন্তু সঠিক ঠিকানাও তারা জানত না। ২৯ শে ডিসেম্বর নথিপত্র জোগাড় করতে নিজের গ্রামে আসেন। প্রসঙ্গত, নথিপত্র নিয়ে আবার পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন তিনি।