ভোটের লড়াই সুপ্রিম কোর্টে পৌঁছেছে : সূর্যকান্ত

0
87
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
নির্বাচন এলেই রাজনৈতিক লড়াই আরও বেশি করে আদালতে পৌঁছে যাচ্ছে বলে এবার মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি বিতর্কিত ভিডিও নিয়ে আদালতে আর্জি জমা পড়েছে। সেই প্রসঙ্গেই এমন মন্তব্য করলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত-র। 
প্রধান বিচারপতি বলেছেন, সমস্যা হল, ভোট এলে নির্বাচনী লড়াইয়ের কিছুটা সুপ্রিম কোর্টের ভিতরেও লড়া হয়। এটাই সমস্যা। কোর্ট বিষয়টি খতিয়ে দেখবে এবং তারিখ জানাবে। চলতি বছরেই বিধানসভা নির্বাচন অসমে। মেরেকেটে আর মাস তিনেক বাকি।