৮ দফা দাবিতে মুখ্যসচিবকে ইমেল পাল্টা সংগঠনের

0
145
এবার ৮ দফা দাবিতে মুখ্যসচিব মনোজ পন্থ-কে ইমেল করেছে জুনিয়র ডাক্তারদের পাল্টা সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সদস্যদেরও প্রথম দাবি নির্যাতিতার জন্য বিচার এবং দোষীদের ফাঁসির দাবি।
এ ছাড়া চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিও মুখ্যসচিবকে ইমেলে জানিয়েছে অ্যাসোসিয়েশন। জানানো হয়েছে রোগী পরিষেবায় পর্যাপ্ত পরিকাঠামোর দাবিও। তবে বাকি দাবিগুলিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক আর্থিক বেনিয়মের অভিযোগ রয়েছে বলে দাবি অ্যাসোসিয়েশনের। এমনকি নির্যাতিতার জন্য বিচারের দাবি নিয়ে যে তহবিল গঠন করা হয়েছে, সেখানেও বেনিয়ম হয়েছে বলে অভিযোগ। জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন চায়, ওই অভিযোগগুলির ভিত্তিতে সরকারের পদক্ষেপ করুক। ওই তহবিলের অডিট করার দাবিও তুলেছেন অ্যাসোসিয়েশনের সদস্যেরা।  টাস্ক ফোর্স, রোগী কল্যাণ সমিতি-সহ কলেজ ও রাজ্যস্তরের সব কমিটিতে নিজেদের প্রতিনিধিত্ব চাইছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স অ্যাসোসিয়েশন।
 আর জি করের কেবি হস্টেলের ৩২ নম্বর কক্ষটিকে সংগঠনের ঠিকানা হিসাবে ব্যবহার করছে ফ্রন্ট। অ্যাসোসিয়েশনও চাইছে ওই কক্ষটিকেই সংগঠনের ঠিকানা হিসাবে ব্যবহার করতে।
ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক