
বন্দে মাতরমের পুরো গানটি কখনও নেওয়া হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর কিছু নির্বাচিত লাইন তৈরি করেছিলেন। তার উপরেই জাতীয় গান হিসাবে বন্দেমাতরম-কে গ্রহণ করা হয়েছিল।
সংসদে প্রধানমন্ত্রীর বন্দে মাতরম নিয়ে আলোচনার দিনই এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, প্রথমে রাজ্যসভায় নোটিফিকেশন দিয়েছিল— জয়হিন্দ, বন্দেমাতরম বলা উচিত নয়। কাল বিজেপির কেউ কেউ বলেছে, নেতাজিকে পছন্দ করেন না।
আরে বিজেপি নেতাজি, গান্ধীজি, রাজা রামমোহন রায়— কাউকেই পছন্দ করো না। তা হলে কাকে করে? এমনই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। দেশের সম্পর্কে জানেন না, এই সব লোক কী ভাবে এল। নেতাজি, বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, রামমোহনকে অপমান করে। এরা জানে বাংলার অবদান? যাঁরা বাংলাকে অপমান করে, যাঁরা বাংলা বিরোধী, তাঁদের সঙ্গে তিনি নেই।








