
ভারতের শেয়ার বাজারে নতুন এন্ট্রি বাংলার সংস্থার। এবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে পা রেখেছে কলকাতার সংস্থা লেজার পাওয়ার অ্যান্ড ইনফ্রা লিমিটেড। আর প্রথম দিনেই এই সংস্থার বাজার মূলধন বা মার্কেট ক্যাপিটালাইজেশন ছুঁয়ে ফেলল প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা।
কলকাতার একটি সংস্থার এমন অভাবনীয় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কলকাতার এই বিদ্যুৎ পরিকাঠামো নির্মাণকারী সংস্থার শেয়ার বাজারে অভিষেকের পর নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন শমীক ভট্টাচার্য। সংস্থার টিম ও ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, কলকাতার লেজার পাওয়ার অ্যান্ড ইনফ্রা লিমিটেড আজ এনএসই-তে ৩ হাজার ৪০০ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজেশন নিয়ে তালিকাভুক্ত হয়েছে দেখে অত্যন্ত আনন্দিত!
এই দুর্দান্ত মাইলেস্টোনের জন্য কোম্পানির ম্যানেজমেন্ট এবং পুরো টিমকে আমার আন্তরিক অভিনন্দন।
