গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National সিদ্ধান্ত নেবেন ইআরও-রাই, পিছোচ্ছে চূড়ান্ত তালিকা 

    সিদ্ধান্ত নেবেন ইআরও-রাই, পিছোচ্ছে চূড়ান্ত তালিকা 

    0
    61
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    সুপ্রিম কোর্টের নির্দেশ, কমিশন প্রয়োজনে ইআরও এবং এইআরও-দের পরিবর্তন করতে পারবে। যোগ্য মনে হলে বর্তমান অফিসারদের ব্যবহারও করতে পারবে।
    তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও-রাই। মাইক্রোঅবজার্ভার এবং এই অফিসারেরা শুধুমাত্র সাহায্য করবেন। রাজ্যের দেওয়া অফিসারদের দু’দিনের প্রশিক্ষণ দেওয়া যাবে বলেও জানিয়েছে কমিশন।গত শুনানিতে মাইক্রো অবজার্ভারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল আদালতে। কমিশন জানিয়েছিল, রাজ্য কর্মী না দেওয়ায় মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবীদের সঙ্গে আদালতে হাজির ছিলেন। তিনি জানিয়েছেন, প্রয়োজনীয় সংখ্যক কর্মী দেওয়া হবে। সেই মতো কর্মী দেওয়ার কথা জানায় রাজ্য। সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, রাজ্য নিশ্চিত করবে ৮ হাজার ৫০৫ জনই গ্রুপ-বি অফিসার। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট ডিইও বা ইআরও-র কাছে তাঁদের রিপোর্ট করতে হবে। এবং, দায়িত্ব গ্রহণ করতে হবে।
    সুপ্রিম কোর্টে কমিশন জানায়, কী ভাবে এখন রাজ্যের দেওয়া ৮ হাজার ৫০০ জন অফিসারকে প্রশিক্ষণ ছাড়া নেওয়া হবে? ১৪ ফেব্রুয়ারি শেষ দিন। আসলে এই কাজ নিয়ে তিলকে তাল বানানো হচ্ছে। তখন প্রধান বিচারপতি বলেছেন, এখন যে ৮ হাজার ৫০০ জন পাঠানো হচ্ছে, তাঁদের মঙ্গলবার রিপোর্ট করে কাজে যোগ দিতে দিন। তবে কমিশনের বক্তব্য, আগে তাঁদের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন।