এ কোন মুখ্যমন্ত্রী? রাতব্যাখ্যায় সরব অধীর-সেলিম 

0
98
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

 

রাজ্যে একের পর মহিলা ধর্ষণ ও অপহরণের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিনও দুঃখিত কিংবা বিবেকের দংশন হতে দেখেননি।
এ কোন মুখ্যমন্ত্রী মানুষ পেয়েছেন তা হাড়ে হাড়ে বুঝছে রাজ্যবাসী। এভাবেই রাজ্যকে তুলোধোনা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি। তিনি বলেছেন, একটা রাজ্য আছে, সেখানকার মুখ্যমন্ত্রী বলছেন রাতের বেলা ১২টা-র পর বেরোবেন না তাহলে বুঝতে হবে পশ্চিমবঙ্গকে আইনশৃঙ্খলা কিছু অবশিষ্ট  নেই। একই ভারত নাকি আফগানিস্তানে বাস করা হচ্ছে ? বোঝা যাচ্ছে না।  মহিলাদের রাতে বেরনো প্রসঙ্গে মুখ্যমন্ত্রী যেই মন্তব্য করেছেন তাতে পুরুষতান্ত্রিক ভাবনা চিন্তা প্রকাশ পাচ্ছে। মৌলবাদীদের মুখে এই কথা শোনা যায়। সোমবার মুজফফর আহমেদ ভবনে সাংবাদিক সম্মেলনে এমনটাই বলেছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
মুখ্যমন্ত্রীকে নিশানা করে সেলিম বলেছেন, আর জি করের ঘটনা থেকেও মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসন কোন শিক্ষা নেই। প্রশাসনের মধ্যে কোন অপরাধ বোধ নেই। একটা প্রগতিশীল রাজ্যের মুখ্যমন্ত্রী কখনও এই ধরনের কথা বলতে পারে না।