
এল ক্লাসিকো সব সময়ই উত্তাপ ছড়ায়। কিন্তু এবারের ম্যাচের পর সেই উত্তেজনা যেন মাঠ ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও।
রিয়াল মাদ্রিদের জয়ের পর ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বার্সেলোনার তরুণ লামিনে ইয়ামালের ঝামেলা নিয়েই শুরু হয়েছিল সব।এবার সেই ঘটনার রেশ গিয়ে ঠেকেছে স্পেন জাতীয় দলেও।ম্যাচ শেষে রিয়াল অধিনায়ক কারভাহালকে, ইয়ামালকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, তুমি বেশি কথা বলো, এখন বলো কী বলবে। এই কথায় ক্ষুব্ধ হয়ে স্পেনের ১৮ বছর বয়সী প্রতিভাবান উইঙ্গার লামিনে ইয়ামাল ইনস্টাগ্রামে আনফলো করেছেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক দানি কারভাহালকে। শুধু ইয়ামালই নন, এরপর বার্সেলোনায় ইয়ামালের সতীর্থ জেরার্ড মার্টিন ও পেদ্রিও একই কাজ করেছেন।এদিকে স্পেন জাতীয় দলে অভিজ্ঞ কারভাহালের সঙ্গেই খেলেন এই তিনজন।অন্যদিকে,পাল্টা জবাবে কারভাহালও আনফলো করেছেন এই তিনজনকেই।
ফলে স্প্যানিশ দলে এখন একপ্রকার ইনস্টাগ্রামের শীতল যুদ্ধ চলছে বলেই মনে করছেন অনেকে।স্পেনের হয়ে আগামী আন্তর্জাতিক বিরতিতে খেলতে নামার আগে এই ভার্চুয়াল বিভাজন কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়।









