ঠাকরে-সাম্রাজ্যের পতন, গেরুয়া ঝড় বৃহন্মুম্বইয়ে 

0
64
ছবি সৌজন্যে : সংগৃহীত
অবশেষে, ২৫ বছর পর ধুলিস্যাৎ ঠাকরে সাম্রাজ্যের। মারাঠি অস্মিতায় শান দিয়ে বৃহন্মুম্বই পুর কর্পোরেশনের দখল নিয়েছে বিজেপি।
অন্যদিকে, মহাজুটি ছেড়ে কাকা শরদের হাত ধরেও পুনের গড় ধরে রাখতে ব্যর্থ অজিত পাওয়ার। মহারাষ্ট্রের ২৯ পুরসভার লড়াই দেখিয়ে দিয়েছে দেশের অর্থনৈতিক রাজধানীর দখল থাকবে বিজেপির হাতে। মুম্বই পুরসভায় বিজেপির ঐতিহাসিক সাফল্যের পর, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মহারাষ্ট্রের চানক্য হিসেবে উঠে এসেছেন। বিএমসিতে মোট ২২৭টি ওয়ার্ড রয়েছে। এর আগে ২০১৭ সালের নির্বাচনে বিজেপি ৮২টি আসনে জেতে। সেটাই ছিল বিএমসি-র নির্বাচনে বিজেপির সেরা ফলাফল।
এবার সেই ফলাফল ছাপিয়ে গিয়েছে বিজেপি। অন্যদিকে, লড়াইয়ের চেষ্টা করেছেন ঠাকরে ভাইরা। হেরে গেলেও বিএমসি নির্বাচনের ফলাফল থেকে বোঝা যাচ্ছে যে, দলীয় প্রতীক এবং কর্মীদের একটি বড় অংশ হারানো সত্ত্বেও, বালাসাহেব ঠাকরের উত্তরাধিকার এখনও শেষ হয়নি। ২০২২ সালে বালাসাহেব ঠাকরে শিব সেনা দ্বিখণ্ডিত হয়। তারপর এটাই বিএমসি-র প্রথম নির্বাচন।