গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Jalpaiguri মাটিগাড়াকাণ্ডে ফাঁসির সাজা না কার্যকরে ক্ষোভে পরিবার 

    মাটিগাড়াকাণ্ডে ফাঁসির সাজা না কার্যকরে ক্ষোভে পরিবার 

    0
    677
    ছবি সৌজন্যে : নিজস্ব
    শিলিগুড়ির মাটিগাড়ায় নাবালিকাকে ধর্ষণ-খুনকাণ্ডে অভিযুক্তকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হলেও, এখনও তা কার্যকর না হওয়ায় ক্ষোভে ফুঁসছে নির্যাতিতার পরিবার। পাশাপাশি দোষী সাব্যস্তের ফাঁসি দ্রুত কার্যকর করতে অনশনের প্রস্তুতি মিচ্ছেন মাটিগাড়া ধর্ষণকাণ্ডে নির্যাতিতার মা।
    এমনকী, সোমবার আর জি কর মামলার রায় নিয়েও ক্ষোভে ফুঁসছেন তারা। মাটিগাড়ায় স্কুল ছাত্রী নাবালিকা পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনাকে অত্যন্ত বর্বোরোচিত আখ্যা দিয়ে গত সেপ্টেম্বরে দোষীকে ফাঁসির সাজা শুনিয়েছে শিলিগুড়ি মহকুমা আদালত। কিন্তু রায় ঘোষণা হলেও সে সাজা এখনো অধরাই। রোজ চোখের জল ফেলে অপেক্ষার প্রহর গুনছেন মা। ২০২৩ এর ২১ অগাস্ট মাটিগাড়ায় নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়। এক বছর ১৭ দিনের মাথায় অর্থাৎ ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর রায় ঘোষণা করে আদালত।
    নির্যাতিতার মা কাঁদতে কাঁদতে বলেন, আর দু’মাস দেখবেন। যদি ফাঁসির সাজা কার্যকর না হয় অনশনে বসবেন। দরকারে হাইকোর্ট-সুপ্রিম কোর্ট-রাষ্ট্রপতির কাছে যাবেন বলেও বার্তা তাঁর।