ট্রাম্পের উপর হামলার কারণ খুঁজছে এফবিআই

0
220
The FBI is looking for the reason for the attack on Trump
The FBI is looking for the reason for the attack on Trump
আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার নেপথ্যে কী কারণ, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন তদন্তকারী সংস্থা এফবিআই-এর। অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের কারণেই এই হামলা বলে প্রাথমিক তদন্তের মনে করছে তারা।
শনিবার প্রচারে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন ২০ বছর বয়সি টমাস ম্যাথিউ ক্রুক। পাল্টা গুলিতে উড়ে যায় তাঁর মাথা। এই হামলার নেপথ্যে টমাস ম্যাথিউ ক্রুকের সঙ্গে আর কেউ ছিলেন না বলেই মনে করছে এফবিআই।ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার নেপথ্যে উদ্দেশ্য কী, তা খুঁজতে সন্ত্রাস দমন সংস্থার সঙ্গে একযোগে কাজ করছে এফবিআই। তদন্তকারী সংস্থার এক শীর্ষ আধিকারিক বলেছেন, তদন্তের এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে, হামলাকারী একাই ছিলেন। তবে তদন্ত আরও এগোলে বিষয়টি আরও স্পষ্ট হবে। টমাস ম্যাথিউ ক্রুকের বন্দুকটি, যা থেকে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়, তা উদ্ধার করেছে এফবিআই। তদন্তকারী সংস্থা জানিয়েছে, ওই অস্ত্রটি এআর-স্টাইল ৫৫৬ রাইফেল। তার লাইসেন্সও ছিল। সেই লাইসেন্স ছিল টমাস ম্যাথিউ ক্রুকের বাবার নামে। তবে সেই রাইফেলটি কী ভাবে  টমাস ম্যাথিউ ক্রুক ব্যবহার করলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে।