গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International মারাই গেলেন গুলিবিদ্ধ সেই মহিলা রক্ষী

    মারাই গেলেন গুলিবিদ্ধ সেই মহিলা রক্ষী

    0
    49
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    শেষ পর্যন্ত মারাই গিয়েছেন আমেরিকার ন্যাশনাল গার্ডের এক নিরাপত্তারক্ষী। অপরজনের অবস্থায় আশঙ্কাজনক। বুধবার হোয়াইট হাউসের অনতিদূরে গুলি চলেছিল।
    গুরুতর ভাবে জখম হয়েছিলেন আমেরিকার ন্যাশনাল গার্ডের দুই নিরাপত্তারক্ষী। দুই রক্ষীর মধ্যে এক জনের মৃত্যু হল বৃহস্পতিবার। অপর জনের অবস্থা সঙ্কটজনক। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ডের এক মহিলা রক্ষীকে লক্ষ্য করে পর পর দু’টি গুলি চালায় আততায়ী। প্রথমটি বুকে। পরের গুলি মাথায়। তার পরেই অপর এক রক্ষীকে গুলি করে আততায়ী রহমানুল্লা। আওয়াজ শুনে ঘটনাস্থলে এসে পৌঁছয় টহলরত রক্ষীরা। তাঁদেরই একজন রহমানুল্লাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালান।
    রাস্তায় লুটিয়ে পড়ে হামলাকারী। তারপরেই তৃতীয় রক্ষীর গুলিতে মৃত্যু হয় ওই বন্দুকবাজের। অন্যদিকে, অন্যদিকে গুলিবিদ্ধ রক্ষীদের নিয়ে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই ২ দিন যুদ্ধের পর শুক্রবার সকালে মৃত্যু হয় এক নিরাপত্তারক্ষীর। অপরজনের অবস্থা এখনো আশঙ্কাজনক। যদিও ঠিক কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স।