গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলবে ঃ শুভেন্দু

    অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলবে ঃ শুভেন্দু

    0
    138

    অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলবে। এক্সপোস্ট করে এমনই বার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, নবান্ন অভিযানের দিন ২০৫ জনকে গ্রেফতার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ।

     

    আগেই সকলে ছাড়া পেলেও ৭জনের জামিন শনিবার মঞ্জুর করেছে নগর দায়রা আদালত। তাঁদের মুক্তিতে তিনি স্বস্তি পেয়েছেন বলেও জানিয়েছেন। তিনি লিখেছেন,আর জি কর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানের দিন অন্যায়ভাবে সকলকে গ্রেফতার করেছিল পুলিশ। এখন আদালত তাঁদের জামিন দিয়েছে। সব রকমের অন্যায়ের বিরুদ্ধে লড়াই জারি থাকবে।  ব্যারিকেড ভাঙা, ভাঙচুর, বাইকে আগুন, পুলিশকে আক্রমণ করার জন্য নবান্ন অভিযানের দিন বিক্ষোভকারীদের গ্রেফতার করেছিল পুলিশ। এবার তারা সকলে মুক্তি পেতেই স্বস্তির নিঃশ্বাস বিরোধী দলনেতার।