
তিনি জিতলে, জিতবে পানিহাটি, জিতবে বাংলা। মেয়েকে হারানোর প্রায় সাড়ে ৫০০ দিন পর আদালতের রায়ে সন্তুষ্ট না হয়ে শেষ পর্যন্ত মানুষের রায়ের জন্য ভোটপ্রার্থী অভয়ার মা।
বিজেপি প্রার্থী হিসেবে প্রচারের শুরুতেই তোপ দেগেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। বলেছেন পানিহাটিতে এক ঘোষ পরিবারের রাজত্ব চলে। তাদের বিরুদ্ধেই তাঁর লড়াই। অন্যদিকে সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত তাঁর ছেলের মত মন্তব্য করে অভয়ার মা বলেছেন সেই ৯ অগাস্ট রাতে কলতানরা তাঁর সঙ্গে ছিলেন। কিন্তু পরবর্তীতে সিপিএম নেতৃত্বের কিছু কাজকর্ম তাঁদের পছন্দ হয়নি। সরাসরি অভিযোগ করেছেন তাঁর মেয়ের দেহ জোর করে ছিনিয়ে এনেছিল যারা তাদের বিরুদ্ধে জবাব দিতেই ভোটে প্রার্থী হয়েছেন তিনি।
উল্লেখ্য এইরকম ক্ষেত্রে মৃতের পরিবারের মুখ দেখানো এবং পরিচয় জানানো নিয়ে যে আদালতের নির্দেশ রয়েছে তা তাদের ক্ষেত্রে কার্যকরী হবে না বলে আদালত থেকে নির্দেশ পেয়েছেন। এমনটাই জানিয়েছেন অভয়ার মা।






