গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata রাস্তায় থেকে লড়াই চলবে, নতুন বছরে প্রত্যয়ী বাবা-মা

    রাস্তায় থেকে লড়াই চলবে, নতুন বছরে প্রত্যয়ী বাবা-মা

    0
    108
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মেয়ের বিচার না পাওয়া পর্যন্ত রাস্তায় থেকে লড়াই চালিয়ে যাবেন। নতুন বছরে প্রত্যয়ী আর জি করের নির্যাতিতার বাবা-মা।
    বছরের শেষ দিনে ধর্মতলায় ডাক্তারদের ধনামঞ্চে ছিলেন তাঁরা। সেখানেই নির্যাতিতার বাবা মা জানিয়েছেন আইনের প্রতি তাঁদের আস্থা রয়েছে। সিবিআইয়ের তদন্তেও আস্থা রাখছেন। তাঁদের দাবি সিবিআই খুব তাড়াতাড়িই সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। তাঁর জন্য চেষ্টা চলছে। সিবিআই ঠিকমত কাজ না করলে কোর্টই ব্যবস্থা নেবে। কারণ আদালতই সিবিআইয়ের ওপর ভরসা রেখেছে। তাঁদের আশা সিবিআই প্রকৃত সত্য উদঘাটন করবে।
    তাঁরা আরও বলেছেন বিচার যতদিন না মিলছে ততদিন রাস্তা এবং আদালতে লড়াই চালিয়ে যাবেন।