
আগামী সিজনের অ্যাশেজের সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, সিএ। পার্থের স্কারবোরো বিচে অনুষ্ঠানের মাধ্যমে অ্যাশেজের সূচি ঘোষণা করা হয়।আগামী বছরের ২১ নভেম্বর পার্থে শুরু হবে পাঁচ ম্যাচের প্রথম টেস্ট।
৪ জানুয়ারি সিডনী টেস্ট দিয়ে শেষ হবে মর্যাদার এই লড়াই।মাঝে ব্রিসবেন, অ্যাডিলেড ও মেলবোর্নো অনুষ্ঠিত হবে বাকি তিন টেস্ট। আছে দিবারাত্রির একটি টেস্ট। যেটি অনুষ্ঠিত হবে ব্রিসবেনে, ৪-৮ ডিসেম্বর।উল্লেখ্য ২০১৫ সালে দিবারাত্রির টেস্ট ম্যাচটি আয়োজনের পর থেকে নিয়মিতই আয়োজন করে অ্যাডিলেড।অ্যাশেজের ২০১৭-১৮ এবং ২০২১-২২ সিজনেও দিবারাত্রির টেস্ট আয়োজন করে অ্যাডিলেড।
কিন্তু বড়দিনকে সামনে রেখে এবার ম্যাচটি হবে ব্রিসবেনে।২০২৩ সালে ইংল্যান্ডের মাটিতে সিরিজ ড্র করায় অ্যাশেজ এখন তাদের অধীনে। সিরিজটি ২-২ ম্যাচে ড্র হয়।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক








