গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Entertainment জুবিন গার্গের শেষ চিঠি

    জুবিন গার্গের শেষ চিঠি

    0
    150
    ছবি সৌজন্যে : এক্স

    আসামের প্রেক্ষাগৃহে মুক্তির পর দারুণ সাড়া ফেলেছে এটি। এদিকে সে ছবির মুক্তির ঠিক আগে জুবিনের স্ত্রী গরিমা শইকীয়া গার্গ একটি হস্তলিখিত চিঠি শেয়ার করেছেন।গরিমা ইনস্টাগ্রামে জুবিনের একটি স্কেচ ও তার লেখা হস্তলিখিত বার্তা পোস্ট করেছেন।

    বার্তায় লেখা ছিল,‘Roi Roi Binale. Mur notun cinema. Sabole aahibo. ‘Morom’. Zubeen da।এর বাংলা অর্থ করলে দাঁড়ায়, আমার নতুন সিনেমা। সবাই আসবেন।ভালোবাসাসহ। জুবিন দা।তবে গরিমার কণ্ঠস্বরের শোক ও বিভ্রান্তি এখানেই থেমে থাকেনি। আরো কয়েকটি লাইনে তিনি লিখেছেন, প্রতিটি শব্দ হৃদয়কে আঘাত করে, গোল্ডি! কিন্তু সব কিছুর মাঝে ফাঁকা বুকে এক ধরনের জ্বলন আছে।আরেকটি প্রশ্ন, ১৯ সেপ্টেম্বর কী ঘটেছিল? কিভাবে, কেন? আমি জানি না কোথায় শান্তি আছে। কিন্তু এই উত্তর না পাওয়া পর্যন্ত শ্বাস নিতে ইচ্ছা করছে না।উল্লেখ্য,জুবিনের শেষ সিনেমা,রই রই বিনালে গত শুক্রবার আসামে মুক্তি পেয়েছে। আগামী সপ্তাহের প্রতিটি শোর টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। প্রচুর চাহিদার কারণে আরো প্রদর্শনী যোগ করা হয়েছে।কিছু থিয়েটারে দিনে সাতটি শো পর্যন্ত আয়োজন করা হচ্ছে। প্রথম শো ভোর ৪টা ৪৫ মিনিটে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলছে শেষ শো।

    এদিকে সিনেমাটিতে জুবিন একজন অন্ধ সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন।অন্যদিকে, রই রই বিনালে-তে ১১টি গান রয়েছে। সবগুলো গান জুবিন নিজেই রচনা করেছেন।